1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়- অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

“আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আয়োজনে রুকনদের সাংগঠনিক শৃঙ্খলা, কার্যকারিতা ও সদস্যদের ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যে “আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা” শীর্ষক একটি বিশেষ আলোচনা সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।অধ্যাপক গিয়াস তাঁর বক্তব্যে বলেন, “একটি সংগঠনের টিকে থাকা ও উন্নতির জন্য আনুগত্য অপরিহার্য। তবে আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা।তদুপরি, মুহাসাবা বা আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যা আমাদের কাজ ও আচরণকে সঠিক পথে পরিচালিত করে।”তিনি আরও যোগ করেন যে, সাংগঠনিক পরামর্শ গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি পায়।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (১৫ আগস্ট ২০২৫ শুক্রবার) একটি চমৎকার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং তারবিয়াত বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য দেওয়ান মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, থানার শুরা ও কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার রুকন বৃন্দ।অংশগ্রহণকারীরা আলোচনার বিষয়বস্তু থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park