1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাত আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সোনারগাঁয়ে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে যার পরিপ্রেক্ষিতে চুরি, ডাকাতি,

খুনসহ নানা অপকর্মের ঘটনা বেড়েই চলেছে।

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে সোনারগাঁও থানায় পুলিশের কাছে সোপর্দ করার হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতদের আটক করে গাছে বেঁধে রাখে গ্রামবাসী। পরে মঙ্গলবার সকালে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে।
রবিবার গভীর রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিলো । ডাকাতরা চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ বাইশ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের কাজে বাঁধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় পৌর এলাকায় আতংক বিরাজ করছিল।
১৮ মার্চ রাত আনুমানিক দেড়টায় দিকে ডাকাত দল আবার এলাকায় এসেছে, এমন খবর পেয়ে মুঠোফোন ও অনলাইনে সকলকে সতর্ক করা হলে এলাকাবাসী সোনারগাঁও পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭), পিতা নায়েব আলী, ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা। আটকের দুইজনই স্বীকারোক্তি দেয়, গত রবিবার রাতে মামুনের বাড়ির ডাকাতির ঘটনাটি তারাই করেছিল। পৌরসভার স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল্লাহ বলেন সোনারগাঁয়ে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে যার পরিপ্রেক্ষিতে চুরি, ডাকাতি, খুনসহ নানা অপকর্মের ঘটনা বেড়েই চলেছে। আগে প্রতিটা ইউনিয়নের রাস্তাঘাটে থানা থেকে পুলিশ রাতে টহল দিতো যা বর্তমানে দেখা যায় না। সেই কারনে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, খুনসহ নানা অপরাধমুলক কাজ অপরাধীরা সহজে করে বেড়োচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, ঘটনাস্থল থেকে দুইজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park