1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ করায় দুই তরুন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়নের বাড়িয়া ছনি এলাকায়  আদালতের নিষেধাজ্ঞা  অমান্য করে  জোরপূর্বক  মসজিদ ও কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা  নির্মাণের অভিযোগে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো রাজমিস্ত্রী নির্মাণ শ্রমিক অর্জুন চন্দ্র রায় ও নবচন্দ্র রায় । জানা গেছে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা মৌজার ১০৯, ১১০ নং সিএস ও এসএ দাগের   আরএস ১৩০, ১৩১ নং দাগের ১৬ শতাংশ জায়গার উপর রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে সিরাজুল ইসলাম, সালফারাজ, আলী রাজ ও রাজিবকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। এ জায়গায় উভয় পক্ষকেই শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ১৪৫ ধারা জারি করেছেন। কিন্তু ঐ চক্রটি আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় তাদের আটক করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত হোসেন জানান, অর্জুন চন্দ্র রায় ও নব চন্দ্র রায় আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park