1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

হাসনাইনের নেতৃত্বে মহান বিজয় দিবসে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (সোমবার) ১০.৩০ ঘটিকার সময় পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাসনাইনের নেতৃত্বে, যুগ্ন সাধারন সম্পাদক কবির হোসেন,  পৌর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক  মো: দেলোয়ার হোসেন এবং সোনারগাঁ উপজেলা যুবদল নেতা মো: মিজানুর রহমান প্রমুখ নেতাকর্র্মীরা লাল সবুজের পতাকা উড়িয়ে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেনকে টিপুরদী থেকে বরন করে নেন।

পরে মোটর শোভাযাত্রাটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রোড হয়ে সোনারগাঁ থানা রোড অতিক্রম করে উপজেলা সংলগ্ন হাজী শহীদুল্লাহ প্লাজার সামনে বিএনপির মূল কর্মসূচিতে মিলিত হয়। জাতীয় পতাকা হাতে মোশারফ হোসেনের গাড়ি বহরকে বিশেষ সম্মাননায় শোভাযাত্রাটি সকলের নজর কাড়ে। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রা নিয়ে সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park