নিজস্ব প্রতিবেদক:-
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (সোমবার) ১০.৩০ ঘটিকার সময় পৌর বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাসনাইনের নেতৃত্বে, যুগ্ন সাধারন সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মো: দেলোয়ার হোসেন এবং সোনারগাঁ উপজেলা যুবদল নেতা মো: মিজানুর রহমান প্রমুখ নেতাকর্র্মীরা লাল সবুজের পতাকা উড়িয়ে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেনকে টিপুরদী থেকে বরন করে নেন।
পরে মোটর শোভাযাত্রাটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রোড হয়ে সোনারগাঁ থানা রোড অতিক্রম করে উপজেলা সংলগ্ন হাজী শহীদুল্লাহ প্লাজার সামনে বিএনপির মূল কর্মসূচিতে মিলিত হয়। জাতীয় পতাকা হাতে মোশারফ হোসেনের গাড়ি বহরকে বিশেষ সম্মাননায় শোভাযাত্রাটি সকলের নজর কাড়ে। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রা নিয়ে সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.