1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগায়েঁ খালেদা জিয়া এবং এস.এম জিলানীর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানীর সুস্থ্যতা কামনায় ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল .৩০ ঘটিকায় সময় সনমান্দী ইউনিয়ন বিএনপি সেচ্ছাসেবক দলের নিজস্ব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সনামন্দী সেচ্ছাসেবক দলের সভাপতি মো: মফিজুল ইসলাম এর সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক মো: সাদ্দাম হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহিদ বিন ইমতিযাজ বকুল, সাবেক সহসভাপতি, কৈন্দ্রীয় সেচ্ছাসেবক দল এবং প্রধান বক্তা সালাউদ্দিন সালু, সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদল।

এছাড়া বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আশরাফ মোল্লা, যুগ্ন সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদল,  জাকারিয়া সালেহ স্বপন, সাবেক সিনিয়র সভাপতি, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল, রমজান আলী, সাবেক সভাপতি, সনমান্দী ইউনিয়ন বিএনপি নজরুল ইসলাম, সাবেক সভাপতি, সনমান্দী ইউনিয়ন যুবদল।

বিএনপি সকল নেতা কর্মীরা বক্তব্যে বলেন, আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি এবং বহুদিন পর মনখুলে কথা বলার সুযোগ পেয়েছি। এছাড়া তারা ত্যাগী ও কারাবন্দী নেতা কর্মীদের কথা মনে রাখার জন্য উর্ধ্বতন নেতাদের বিশেষ অনুরোধ জানান।

অপরদিকে প্রধান বক্তা সালাউদ্দিন সালু তার বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের বিরোধী দলীয় নেতাকর্মীদের একটি মেসেজ দিতে বলেন,আপনারা সহঅবস্থান করেন, শান্তিমতন থাকেন, আমরা অশান্তি চাইনা।আর যদি বিশৃঙ্খলা করে তাহলে এদেশ থেকে একেবারেই বিতাড়িত করা হবে।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথির ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল নেতাকর্মীদের উদ্যোশে একটি স্লোগান দেন, যেখানে গোপা গোলাপী সেখানেই প্রতিরোধ, যেখানে গোলাপী সেখানেই প্রতিরোধ। এছাড়া জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে কেউ বিএনপিতে অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা করতে না পারে সে দিকে সবার খেয়াল রাখতে হবে। পরে বেগম খালেদা জিয়ার ও এসএম জিলানীর সুস্থতা কামনা করেন।

পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park