
নিজস্ব প্রতিবেদক:-
সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন–০২)-এর নিজেদের প্রথম ম্যাচে নোয়াগাঁও একাদশকে ২৬ রানে পরাজিত করেছে সাংবাদিক একাদশ।
০৪ জানুয়ারী (রবিবার) সকাল ১০ ঘটিকায় সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়াম টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ টসে জিতে নোয়াগাঁও একাদশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নোয়াগাঁও একাদশ ১৫১ রানে অলআউট হয়ে যায়।
চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত ৩১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাবুল।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আদিব ও হিমেল। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মিলন বাবু।
খেলায় মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন সোনারগাঁয়ের এক সময়ের তারকা ক্রিকেটার একরামুল হাসান বাদল, তোফায়েল গাজী, জয়নাল আবেদীন বাপ্পি ও বুলবুল আহমেদ।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের মধ্যে বাড়ছে বাড়তি উত্তেজনা ও আগ্রহ।