1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁযৈ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় পৌরবাসীর রাস্তা অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পঠিত

উজ্জল হোসেন মাসুম

বাংলার কথা ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই হঠাৎ করে আবাসিক বৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। ২৪ সেপ্টেম্বর (বুধবার)  সকাল থেকে এলাকার বিভিন্ন বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে চরম বিপাকে পড়েছেন পৌরবাসী।স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস না থাকায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরিতে কষ্ট হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাবার ব্যবস্থা করছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাগরিব নামাজের পর থানা রোড বন্ধ করে বিক্ষোভ করে।বিক্ষোভে পৌরসভার বিভিন্ন গ্রামের লোকজন অংশ গ্রহন করে। একজন ভুক্তভোগী বাসিন্দা বলেন, “কোনো ধরনের নোটিস ছাড়া গ্যাস বন্ধ করে দেওয়া অমানবিক। অন্তত একদিন আগে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”এদিকে, তিতাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা এ বিষয়ে কোন কিছু বলতে নারাজ। জানা যায়, লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগের কারণেই এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব গ্যাস সংযোগ পুনরায় চালু করতে হবে এবং ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ নোটিশ দিতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park