1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ১৬,৫০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে কামাল উদ্দিন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা চেকপোস্ট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ হাজার পাঁচশত পিছ ইয়াবা উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ি মোঃ কামাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং এলাকার মোজাহার মিয়ার ছেলে।সে পেশায় একজন ট্রাক চালক।

সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসানউল্লাহ জানান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ওসি তদন্ত আহসানউল্লাহ, এসআই আলমগীর হোসেন,এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা চেকপোস্ট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর থেকে মাদক ব্যাবসায়ি মোঃ কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে সে জানায় কাঠের নিচে অভিনব কায়দায় ইয়াবা রাখা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন কাঠের নিচ থেকে ১৬৫০০ শত পিছ ইয়াবা উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী কাজে জড়িত থাকায় একটি ট্রাক আটক করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park