1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ভাইয়ের হাতে ভাই খুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়া কে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (৩২) নিহত হয়েছে।

শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর ১২ টার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের কসাই বাড়িতে এই ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ বেলা ৩ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ভাই আক্তার হোসেন (৪০) গা ঢাকা দেন। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই ডাব গাছ থেকে বড় ভাই আক্তার কে না বলে ছোট ভাই খোকার ডাব পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে বড় ভাই আক্তার হোসেন ছোট ভাই খোকাকে হাতে থাকা ছুরি দিয়ে হাতের ডান পাশে বুকের উপরে আঘাত করলে মাটিতে লুটে করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরে আর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, পড়ে থাকে তার নিঠুর দেহ বাড়ির উঠোনে। চারিদিকে শোকের ছায়া নেমে আসে। এই অবস্থায় এলাকায় আতঙ্ক বিরাজ করতে শুরু করে।

এ সময় সোনারগাঁ এডিশনাল এসপি ও সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খানসহ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য আনতে গেলে বাধাগ্রস্ত হয়। পরিবারের দাবি তাদের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির এর পর্যায়ে একজন মারা যায় তাদের কোন দাবি-দাওয়া ও অভিযোগ নাই। তাই ময়নাতদন্তের জন্য পুলিশে সোপর্দ করতে তারা ইচ্ছুক নয়। কিন্তু পুলিশ কিছুতেই আইনের বাইরে কিছুই করবে না। ময়নাতদন্তের পর তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়। ফলে ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park