1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বাড়ীর পাশের পুকুরে ডুবে দুই শিশুর মুত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:—
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইছাপাড়া এলাকায় বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে আফিফা আক্তার (২) ও মুনতাসির (২) নামের দুই শিশুর মৃত্যুর হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌরসভার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসির সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং আফিফা আক্তার রুপগঞ্জের উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই— বোন।
নিহতের স্বজনরা জানান, সকালে দুই ভাই—বোন হাত ধরে উঠানে খেলা করছিল। খেলা করার সময় আমাদের চোখের আড়ালে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরবতীর্তে আমাদের বাড়ীর কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পায়। পরবর্তীতে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মহসিন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park