1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায়, গ্রেফতার এক।

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “প্রতিবন্ধী শিশু ধর্ষণে”র ঘটনায় র‍্যাব-১১ এর অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ আশরাফুল (২০) গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল সোনারগাঁ থানার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী মোঃ আশরাফুল সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, ভিকটিম (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী, গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমের নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা নিজ বসত ঘরের পাশে কাজ করছিল এবং বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম (১৩) নিজ ঘরে একা অবস্থান করায় সেই সুযোগ কে কাজে লাগিয়ে আসামী মোঃ আশরাফুল ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার দিলে ভিকটিমের মা ঘরের মধ্যে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামী দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬। মামলার পর থেকে আসামী কৌশলে আত্মগোপন করে আসছিল।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park