1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে প্রতিদিন ১২ ঘণ্টা লোডশেডিং, বিপাকে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ জনগণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘসময় ধরে চলমান লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলতি এসএসসি পরীক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে করে দৈনন্দিন কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব পড়ছে।

এসএসসি পরীক্ষার্থী জাফরি আল হোসেন জানায়, প্রতিদিন এমন লোডশেডিং আমাদের পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার সময় এভাবে বিদ্যুৎ না থাকা একেবারেই মেনে নেওয়ার মতো না। সরকার যেখানে মার্কেট ও অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে, সেখানে লোডশেডিং কমার কথা থাকলেও উল্টো বেড়েছে।

সে আরও বলে, এই পরিস্থিতিতে ঠিকমতো প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষা দেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে।

অভিভাবক আবুল হোসেন এবং লাখি আখতার একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অন্তত এসএসসি পরীক্ষার সময়টুকুতে লোডশেডিং কমিয়ে শিক্ষার্থীদের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করা হোক। পরীক্ষার্থী ও অভিভাবকদের একটাই প্রত্যাশা—এই গুরুত্বপূর্ণ সময়ে যেন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয় এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park