1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে নুনেরটেক গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, আশংকাজনক ০২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় আধিপত্য বিস্তার এবং নির্বাচনকে কেন্দ্র করে  করে দুই পক্ষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে ঘটনায় ০২ জন মূমুর্ষ এবং প্রায় ১৫ জন আহতের ঘটনা ঘটে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে মারাত্মক জখমী ও মূমুর্ষদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদের মধ্যে ০২ জনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়।

সংঘর্ষের ঘটনা শুনতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকা বাসি জানায়, বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ওসমান গণি ও পরাজিত প্রার্থী শুক্কুর মাহমুদের মধ্যে আধিপত্য বিস্তার এবং সামনের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে ওসমান গণির ছেলে মেহেদী হাসান ও জাকারিয়ার সঙ্গে শুক্কুর মাহমুদের সমর্থক বাবুলের কথাকাটি হয়। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে টেটা, রামদা, লোহার অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘের্ষে জড়িয়ে যায়।

এ ঘটনায় রমিজউদ্দিন, মোসলেউদ্দিন, চাঁন মিয়া, বাহাউদ্দিন, স্বপন, মোক্তার, মেহেদী, কামরুল, ওমর ফারুক, আব্দুল হক, হামিদ আলী, দোলোয়ার হোসেনসহ আরও ১০/১৫ জন আহত হয়। এদের মধ্যে মোসলেহ উদ্দিন ও চাঁন বাদশার অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম গনমাধ্যমকে জানায়, নুনেরটেকে সংঘর্ষের ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park