1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি সন্দেহে গণপিটুনি, নিহত ০৪, আহত ০১

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:—

গতকাল ১৭ ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে এলাকাবাসী গণপিটুনি দিলে এদের মধ্যে ০৪ জন নিহত হয়েছে, নিহত ০৩ জনের পরিচয় পাওয়া গেছে, এর মধ্যে সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আমান উল্লার ছেলে জাকির (৪০), আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮) এবং জালকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে নবী হোসেন (৩৫)।

অন্যদিকে একজব মুমূর্ষূ অবস্থায়  পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জাঙ্গালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫)। খবর পেয়ে ছুটে আসেন, নারায়নগঞ্জ জেলা সিআইডি বিশেষ শাখা পুলিশের পুলিশ সুপার মো. হুমায়ন কবির। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত বাকী ১ জনের নাম ঠিকানা সনাক্তকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন জানান, রবিবার দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রামের বিলে এ গণপিটুনির ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানান, রবিবার রাত আনুমানিক ১০.৩০ টার দিকে বাঘরি গ্রামের বিলে অপরিচিত ১০-১২ জন লোককে এক সঙ্গে দেখতে পায় এলাকার এক যুবক। বিষয়টি গ্রামে এসে জানালে মসজিদের মাইকে ডাকাত দলের উপস্থিতির কথা প্রচার করা হয়। এতে আরো তিন-চারটি গ্রামের কয়েক হাজার লোকজন চারদিক থেকে বিলে অবস্থান করা লোকদের ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা ডাকাত দল সন্দেহে গণপিটুনি দেয়া শুরু করে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর আরো ০১ জন প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় আরেকজন বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, নিহত চারজনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park