1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে এডিস মশা নিধনে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন ইউনিয়নের জনগণের স্বার্থে অবিরামভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজের পাশাপাশি তিনি সম্প্রতি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এডিস মশা নিধনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মশার উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ায় চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়নজুড়ে মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকেই সোনারগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় খামারগাঁওয়ের বাসিন্দা আমজাদ হোসেন, ফুল চান মিয়া ও সাবেক ইউপি সদস্য বাসেত মেম্বার বলেন—“চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব নেওয়ার পর থেকে দিনরাত কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাট, ড্রেন, নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে ডেঙ্গু মশা নিধন—সবখানেই তাঁর অবদান অনন্য।”ইতিমধ্যে নয়টি ওয়ার্ডেই মশা নিধনের ইমারজেন্সি কার্যক্রম শুরু হয়েছে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, পাশাপাশি ইউনিয়ন পরিষদের উদ্যোগ অব্যাহত থাকবে।”বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সফল চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park