1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে এমপি থোকার অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি ও গণমিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি-জামাতের ৪৮ ঘন্টা অবরোধ এর ২য় দিনে বিএনপির অগ্নিসন্ত্রাস জ্বালাও-পোড়াও, নৈরাজ্য সৃষ্টি ও নির্বাচন বানচালের প্রতিবাদে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ এর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ‘আমরা সোচ্চার’ স্লোগানে অবস্থান কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬’ই নভেম্বর বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তাসহ আশপাশ এলাকায় অবরোধের প্রতিরোধে বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে এ গনমিছিল সম্পন্ন হয়।

এসময় এমপি খোকা বলেন, তারেক জিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে। লন্ডনে বসে তারেক জিয়া যে স্বপ্নই দেখুক সে স্বপ্ন কার্যকর হবে না, তার স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে। তারেকের হাত থেকে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে। তারেক জিয়ার জ্বালাও পোড়াও রাজনীতি জনগন প্রত্যাহার করেছে। আমাদের দেশের জনগণ এখন নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি চায় না। তাই আজকের এই অবস্থান কর্মসূচি গণ মিছিলে রুপ নিয়েছে। জনগন অবরোধকে প্রত্যাখান করেছে।

তিনি আরো বলেন, নির্বাচন যথা সময়েই হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন হবে। বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে পারবে না। হরতাল ও অবরোধের প্রতিরোধে শুরু থেকে মাঠে আছি আগামীতেও থাকবো। এসময় তিনি প্রত্যেক নেতাকর্মীকে সর্তক ও সোচ্চার থাকার আহবান জানান।

মিছিলের আগে মোগরাপাড়া চৌরাস্তায় এমপি খোকা মহাসড়কে অবস্থান নিয়ে ছোট-বড় যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য গাড়ি দাড়িয়ে থেকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় চলাচলে উদ্বুদ্ধ করেন। তবে সোনারগাঁয়ে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু, গরীবে নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন আক্তার পান্না, সদস্য সচিব নার্গিস আক্তার, সফি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন, সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার, সোহেলসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বসাধারণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park