1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উলুকান্দি (মামরকপুর) গ্রামে প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গত ২৭ জুলাই রাত আনুমানিক দুইটার দিকে ঘরের জানালার লোহার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। এ সময় নারী ও শিশুদের দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে হাত-পা বেঁধে ৬২ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও কয়েকটি মোবাইলহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়।  জানা যায়, কামরুলের চার ভাই সবাই প্রবাসে থাকে তাদের ৪ স্ত্রী ও ৮শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন বাড়িতে, পুরুষ শূন্য থাকায় ডাকাতরা নির্ভয়ে ডাকাতি করে চলে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো.রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লিখিত অভিযোগ পেয়েছি স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park