নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উলুকান্দি (মামরকপুর) গ্রামে প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গত ২৭ জুলাই রাত আনুমানিক দুইটার দিকে ঘরের জানালার লোহার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। এ সময় নারী ও শিশুদের দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে হাত-পা বেঁধে ৬২ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও কয়েকটি মোবাইলহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। জানা যায়, কামরুলের চার ভাই সবাই প্রবাসে থাকে তাদের ৪ স্ত্রী ও ৮শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন বাড়িতে, পুরুষ শূন্য থাকায় ডাকাতরা নির্ভয়ে ডাকাতি করে চলে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো.রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লিখিত অভিযোগ পেয়েছি স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.