1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সেচ্ছাসেবী সংগঠন “ ইচ্ছে ডানার” হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেছাসেবী সংগঠন “ ইচ্ছে ডানার” পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র  কম্বল বিতরণ করা হয়। “সেবার হাত বাড়িয়ে দেই, নিজেকে ভালো কাজে জড়িয়ে নেই”এই স্লোগানকে সামনে রেখে শীতের তীব্রতায় কিছু ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র ও শীতের কম্বল বিতরণ করেছে এই স্বেছাসেবী সংগঠনটি। সাড়া দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায়,ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সংগঠনটি। পাশা-পাশি সমাজের বিত্তবানদেরকে এমন ভালো কাজে উৎসাহিত করতে এই শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে বলে জানায় সংগঠনটির পরিচালক মোঃ আব্দুস সালাম সুজন ও উজ্জল হোসেন মাসুম।

১৭ ডিসেম্বর (রবিবার) বিকালে সোনারাগাঁও উপজেলা চত্ত্বর ও তার আশে-পাশে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাভূমি ও দৈনিক কাগজ পত্রিকার প্রতিনিধি ও ব্রাইট কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন“ ইচ্ছে ডানার” প্রতিষ্ঠা পরিচালক মোঃ আব্দুস সালাম সুজন, প্রান্তী ডিজিটাল স্টুডিও স্বত্বাধিকারী বিপ্লব বর্মন।

 

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন“ ইচ্ছে ডানার”প্রতিষ্ঠাতা  পরিচালক আব্দুস সালাম সুজন বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে অল্প অল্প করে আমাদের পাশে থাকা দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই তাহলে আমাদের সমাজের ধনী -গরীবের মাঝে দূরত্ব কমে যাবে। এই শীতে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা ও শিশুরা শীতবস্ত্রের জন্য কষ্ট করেছে। আসুন আমরা তাদের পাশে এসে দাঁড়াই। আমাদের সংগঠন দিয়ে এ বছর শুরু ,আমাদের দেখে অনুপ্রানিত হয়ে আপনারাও ভালো কাজে নিজেকে সর্ম্পৃক্ত করুন, এতে মহান আল্লাহ খুশি হবেন , আপনি ও পরিতৃপ্তি পাবেন। তিনি আরও বলেন,কোন ব্যাক্তি বা সংগঠন থেকে কেউ যদি শীতবস্ত্র বিতরণ করতে চান তাহলে দেরি না করে কয়েকদিনের মধ্যে দিয়ে দিতে পারেন। অনেকে শীতে কষ্ট করছে মাঠ পর্যায়ে গিয়ে আমরা দেখতে পেয়েছি অনেক মানুষের শীতের পোশাক নেই। তারা অনেক কষ্ট করছে শীতের শুরুতে দিলে তারা উপকৃত হবে।

 

স্বেচ্ছাসেবী সংগঠন“ ইচ্ছে ডানার”সহকারী-পরিচালক উজ্জ্বল হোসেন মাসুম বলেন , সমাজে অনেক বিত্তবান মানুষ আছে আশা করি তারাও এই কাজে এগিয়ে আসবে। প্রত্যেক এলাকায় কিছু কিছু দরিদ্র মানুষ থাকে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করুন। এছাড়াও আমাদের কেও এ কাজে ডাকতে পারেন। আমরা স্বতঃস্ফূরত এগিয়ে আসবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park