1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসরাত জাহান তানহা (১৭) এইচএসসি পরীক্ষার্থী নিহত, চারজন আহত হয়েছে।

৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আড়াই হাজার সড়কের বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দামগড় ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইসরাত জাহান তানহা (১৭) সিএনজি করে বাড়িতে যাচ্ছিলেন পরে সিএনজিও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ধাক্কা দিলে ইসরাত জাহান তানহা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা পথচারী পুলিশকে ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হাইওয়ে পুলিশের ( উপ-পরিদর্শক) নওফেল জানায়, বৃষ্টি হওয়ার কারণে সিএনজি ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। ইসরাত জাহান তানহা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তার পিতার নাম মোহাম্মদ ফারুক ভুইয়া থানা রূপগঞ্জ গ্রাম মুড়াপাড়া এলাকার বাসিন্দা । নওফেল আরো জানান আহত চারজন কে হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park