1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

রুপগঞ্জে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

নারায়নগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় সুমন (৩৭) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, তার পিঠে, ঘাড়ে, ছুড়ির আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং তার গলাও কাটা ছিল। সর্বপ্রথম যেখানে তাকে আঘাত করা হয় সেখান থেকে প্রায় ৩০০ ফুট দূর পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আসে।পুরো রাস্তা জুড়ে রক্তের ছাপ দেখা যায়। স্থানীয় একটা কয়েল ফ্যাক্টরির মাঠে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসী রাতেই পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।


নিহত সুমন পেশায় একজ রাজমিস্ত্রী। তার দুটি মেয়ে আছে, তার স্ত্রী বিদেশে থাকায় মেয়েরা পাশের এলাকায় নানুর বাড়ি থাকে। নিহত সুমন তার মার সাথে থাকলেও তার মাও সে সময় বাসায় উপস্থিত ছিলো না। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে চাঁদপুর থেকে ছুটে আসেন তিনি। এ হত্যাকান্ডে তার পরিবারের কেউ কাউকে সন্দেহ করছে না। তারা এবং এলাকাবাসী জানায়, সুমন খুবই শান্ত মেজাজের ছিল, কখনো কারো সাথে ঝগড়া বিবাদ ছিলো না।
তার বড়ভাইয়ের সাথে কথা বললে তিনি জানান, মাঝে মধ্যে এলাকার বাইরে থেকে তার কাছে বাইক দিয়ে লোক আসতো। তার রুমে ঢুকে দেখি খাবার বাড়া অবস্থায় ছিলো, বোধহয় খেতে বসেছিলো, এমন সময় তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ অফিসার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park