1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বিশ্ব অ্যাথলেটিক্স হিটে বাংলাদেশের ইমরানুর প্রথম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৩৬ বার পঠিত

বাংলার খবর ডেস্ক:
বাংলাদেশের ইতিহাসে দ্রুততম মানব ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক্সেও দুর্দান্ত সূচনা করেছেন তিনি। আসরের ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে প্রথম হয়েছেন ইমরান। ১০.৫০ সেকেন্ড টাইমিংয়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বটি মূলত বাছাইপর্ব রাউন্ড হিসেবে গণনা করা হয়। শীর্ষ অ্যাথলেটরা সরাসরি মূল পর্বে খেলেন। বাছাই রাউন্ডে কয়েকটি হিট হয়। সেই সকল হিটের শীর্ষস্থান অধিকারীররা মূল পর্বে জায়গা করে নেন।
হাঙ্গেরীর বুদাপেস্ট থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, ‘আমাদের ইমরান হিটে প্রথম হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের এমন অর্জন নেই। এটা আমাদের জন্য এক ইতিহাস।’

ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে হিটে তিন নম্বর লেনে দৌড়েছিলেন। ইমরান প্রাথমিক পর্বে নিজের হিটে প্রথম হওয়ায় রাউন্ড এক উত্তীর্ণ হয়েছেন। আজ বাংলাদেশ সময় আনুমানিক রাত পৌনে বারোটায় মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

হিটে তার সঙ্গে দৌড়ানো অন্য সাত প্রতিযোগী তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। ধারাভাষ্যকার এর বর্ণনা করেছেন এভাবে, ‘ক্লিয়ার কাট ফার্স্ট।’ বেশ কয়েকবারই ধারাভাষ্যকাররা বাংলাদেশের এই অ্যাথলেটের প্রশংসা করেছেন।

গত বছর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও ইমরান একটি ধাপ উত্তীর্ণ হয়েছিলেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। ওরিগনে অনুষ্ঠিত সেই বিশ্ব চ্যাম্পিয়নশীপে অবশ্য তিনি পরবর্তী রাউন্ডে দৌড়াননি।

বাংলাদেশের দ্রততম মানব এই বছরের শুরুতে কাজাখস্তানে ৬০ মিটার এশিয়ান ইনডোরে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। ফাইনালে বাংলাদেশের এই অ্যাথলেট নিজের ক্যারিয়ারের সেরা ৬.৫৯ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park