1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বন্দরে পারটেক্স স্টার গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জ বন্দরে চলতি মাস সহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পারটেক্স স্টার গ্রুপে শ্রমিকদের বিক্ষোভ।

গত বুধবার সকালে নাসিক ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।  বিক্ষুব্ধ শ্রমিকরা জানান,  তিন হাজার শ্রমিক, চলতি মাসের বেতন সহ তিন মাসের বকেয়া রয়েছে। বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের। বকেয়া বেতন নিয়ে মিল কর্তৃপক্ষ নানা তালবাহানা শুরু করেছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গত বুধবার সকাল ৮ টার দিকে  প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানানো হয়। এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের হুমকি-ধমকি প্রদান করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  পরে তারা কাজে যোগদান না করে বিক্ষোভ মিছিল শুরু করে। এ বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় নাসিক কাউন্সিলর সিরাজুল ইসলাম ও শ্রমিকলীগ  নেতা মো. এবাদুল্লাহ।

 

পারটেক্স স্টার গ্রুপের প্লান সিও তোফাজ্জল হোসেন জানান,  বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।  শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে  শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park