1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জ আড়াইহাজারে রোড এক্সিডেন্টে পুলিশ সদস্যের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর (কনস্টেবল নং ৯৬১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় মান্নান নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

২৭ মার্চ বুধবার দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখি সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কনস্টেবল গফুর মৃত্যুবরণ করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park