1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জে জামায়াতের ১৫ নেতা কর্মীকে গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার পঠিত

মো: মাসুম (নারায়ণগঞ্জ প্রতিনিধি):-

নারায়ণগঞ্জে জামায়াতের ১৫ নেতা কর্মী গ্রেফতার, পুলিশ বলছে- গোপন বৈঠক, জামায়াতের দাবী- নামাজ শেষে অন্যায়ভাবে গ্রেফতার। নারায়ণগঞ্জ জেলা আমীর জনাব মুমিনুল হক, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর এডভোকেট ইস্রাফিল সহ ১৫ জন নেতা কর্মীকে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও রিমান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দীন আহমদ, নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় শুরা সদস্য জাকির হোসাইন।
জামায়াতের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা বলেন, মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লিদের অন্যায় ভাবে গ্রেপ্তার কোন সভ্য সমাজে মেনে নেয়া যায়না। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা আমীর বয়োবৃদ্ধ ও অসুস্থ জনাব মুমিনূল হক, নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের সুনামধন্য আইনজীবী এডভোকেট ইস্রাফিলকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড দিয়ে অবৈধ সরকার প্রমান করেছে এই দেশে তারা ভিন্ন মতকে কোন ভাবেই সহ্য করতে পারেনা। যা বাকশালেরই নামান্তর। নেতৃবৃন্দ সরকারের এহেন আচরণ থেকে সরে আসার জন্য হুশিয়ারী উচ্চারণ করেন। এবং অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, গ্রেপ্তারের পর মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতকে দমনের জন্য অপচেষ্টা আওয়ামী সরকারের পুরোনো অভ্যাস। যা আইনের লঘ্নন, অবিচার বৈ আর কিছু নয়। ক্ষমতার মোহে আওয়ামী সরকার ভূলে গেছে জুলুমবাজী করে বেশী দিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তারাও পারবেনা। জনগণ অচিরেই তাদের জন রায়ের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশে জুলুমবাজীর অবসান ঘটাবে।
উল্লেখ্য যে, গত ০১লা সেপ্টেম্বর শুক্রবার রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া কেরাব এলাকার একটি মসজিদ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীরসহ ১৫ জন নেতা কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। এই বিষয়ে পুলিশ জানায়- সরকার বিরোধী কর্মকাণ্ড ও গোপন বৈঠকের সময় জামায়াতের ১৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park