1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জে বিএনপি’র সদস্য সচিব গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল বের করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করার চেস্টা করে। ওই সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার সাদা পোশাকে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে । এর আগে  মঙ্গলবার বিকেলে অবরোধ সমর্থনে শহরে  টিপুর নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়।

সদর মডেল থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে ৭টি মামলা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park