1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

ধামগড়ে কিশোরী রাইসার ঝুলান্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

বুধবার ০২ অক্টোবর গভীর রাত ০৩ টায় বন্দর উপজেলার ধামগড়স্থ জনৈক আব্দুল মান্নাফ মিয়ার ভাড়াটিয়া বাড়ি ৩য় তলা বিল্ডিংয়ের নিচ তলার বারান্দার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় নারায়ণগঞ্জ বন্দরে হুমায়রা জান্নাত রাইসা (৯) নামে এক কিশোরী ঝুলান্ত লাশ উদ্ধার করেছে  পুলিশ। ঐ মৃত দেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করে ধামগড় পুলিশ ফাঁড়ির পুলিশ।

নিহত কিশোরী হুমায়রা জান্নাত রাইসা সুনামগঞ্জ জেলার সাখাতি এলাকার প্রবাসী মোঃ আলী মিয়ার মেয়ে। সে দীর্ঘ দিন ধরে তার নানা- নানির সাথে বন্দর উপজেলার ধামগড় এলাকার আব্দুল মান্নাফ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

ধারনা করা হচ্ছে বুধবার ০২ অক্টোবর দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ১.৩০ মি. এর মধ্যে কোন এক সময়ের মধ্যে উল্লেখিত এলাকার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ভিকটিমের মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আমাদের তদন্ত অব্যহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park