
নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের বন্দরে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস ও বিশ্ব জাকের ইজতেমা ’২০২৪। রাস্তাঘাট ও সকল কিছু পূর্বের ন্যায় ফিরে এলো, পরিষ্কার পরিচ্ছন্ন হল দরবার শরীফ এলাকা।
গত বুধবার (১৩,১৪,ও ১৫ ফেব্রুয়ারি ) শেষ হলো ৩’দিনের এই বিশ্ব জাকের ইজতেমা, হযরত খাজা বাবা কুতুবাগীর মুজাদ্দেদিয়া নকশবন্দী বিশ্ব দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি বাদ জুমা এই আয়োজন শেষ হলো।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কুতুববাগ দরবার শরিফ মাঠ প্রাঙ্গণে এ ওরস আয়োজিত হয়েছে বলে জানান দরবারের প্রেস সচিব অরুপ , তিননি বলেন কুতুববাগ দরবার শরিফের পীর ও মুর্শেদ খাজাবাবা কুতুববাগী পীরসাহেব বলেন, এ অশান্তির পৃথিবীতে একমাত্র সুফিবাদই মানবজীবনে শান্তি ও মানবতার বাণী বয়ে আনতে পারে। কেননা সুফিবাদে অনুগত মানুষেরা বিনয়ী ও মানবপ্রেমী হন।
শাহসুফি আলহাজ মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদী কতুববাগী পীর সাহেব বলেন, সুফিবাদ শয়তানকে জ্বালায়-পোড়ায় শেষ করে দেয়। সুফিবাদের মাধ্যমে সমাজ-রাষ্ট্র ও বিশ্বে প্রেম বাড়ে, হিংসা-হানাহানি কমে।
তিনি বলেন, বার্ষিক ওরস ও বিশ্ব জাকের ইজতেমা-২০২৪ এ লাখো ধর্মপ্রাণ মানুষের ওই মহামিলনমেলায় যোগ দিয়েছিলো, তাছাড়া বাংলাদেশে সহ আসছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে অনেক ভক্তবৃন্দ এই মাহফিলে প্রতিবারের মতো এবারও এসেছিল ।
তিনি আরো জানান যে আমাদের খাজা বাবা কুতুবাগী পীর সাহেব বলেন, আত্মার পরিশুদ্ধি ছাড়া কোনো এবাদতই কবুল হয় না। কুপ্রবৃত্তি দমনের মধ্য দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করার শিক্ষাই সুফিবাদের মাধ্যমে অর্জন করা সম্ভব।
কুতুববাগ দরবার শরিফের মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমার তাৎপর্য এবং সুফিবাদ অনুসরণে আত্মশুদ্ধি, দিলজিন্দা ও নামাজে হুজুরি অর্জনের আদর্শের কথা তুলে ধরেন। সুফিবাদের শান্তিময় পথ অনুসরণে বিশ্ব শান্তি ও মানবতাবাদী সমাজ গঠনের গুরুত্বও তুলে ধরা হয়েছে এই বছরের ওরসে।