1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে আন্তর্জাতিক জুস ব্র্যান্ড ‘সানকুইক’ কারখানা উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭০ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্তর্জাতিক ফ্রুট অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড ‘সানকুইক’ এর কারখানা স্থাপন করেছে ব্যবসায়ী গ্রুপ এসিআই লিমিটেড এবং ডেনমার্কের জুস জায়ান্ট সিও-আরও এর
যৌথ বিনিয়োগে তৈরি এসিআই সিও-আরও বাংলাদেশ লিমিটেড। উপজেলার গোপালদী পৌরসভার বড় সাদারদিয়া গ্রামে নির্মিত কারখানাটি মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ। এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার,
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের বাজারে বিদেশী বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসেছে পণ্যে বৈচিত্রতা। এসিআই সিও-আরও স্থানীয় উৎস থেকে আমের পাল্প সংগ্রহ করে ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে যা সত্যিই প্রশংসনীয়। কারখানাটি ইতোমধ্যে উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে জানিয়ে উদ্যোক্তা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আসল ফলের নির্যাস সমৃদ্ধ ইউরোপীয় মানের দারুণ স্বাদের ফলের পানীয় (ফ্রুট ড্রিংক) বাংলাদেশী ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৯ সালে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে গঠিত হয় এসিআই সিও-আরও বাংলাদেশ লিমিটেড। এই যৌথ বিনিয়োগের মূল লক্ষ্য হলো সানকুইক ব্র্যান্ডের সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের পানীয় বাজারজাত করা। খাটি মান এবং স্বাদের জন্য বিশ্বব্যাপী পরিচিত সানকুইক গত ৮০ বছরেরও বেশি সময় ধরে কৃত্রিম রং,ফ্লেভার, চিনি ও প্রিজারভেটিভ ছাড়াই ভোক্তাদের পছন্দের স্বাদের ফ্রুট ড্রিংক সরবরা�

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park