1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র কেন্দ্রীয় সদস্য হলেন সাংবাদিক গাজী মোবারক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

দৈনিক কালের কন্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজী মোবারক বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকার দোহারের মৈনট ঘাট পদ্মারপাড়ে দুই দিন ব্যাপী সারাদেশ থেকে আগত ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার সমাপনী অনুষ্ঠানের দিন ৫১ সদস্য বিশিষ্টি ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)” কমিটি ঘোষনা করা হয়।নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে গাজী মোবারককে নির্বাচিত করেন। ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় চার্জ কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি। ঐ মিলনমেলায় দলবাজীমুক্ত, লেজুরবৃত্তিহীন, মুক্ত স্বাধীন সাংবাদিকতা এবং সামাজিক দায়বোধ থেকে সুস্থ ধারার সাংবাদিকতা ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ কার্যকর ভূমিকা পালনের শপথ গ্রহণ করেন। স্বাধীনতার ৫৩ বছরে এই প্রথম মৈনট ঘাট পদ্মারপাড়ে অনুষ্ঠিত সাংবাদিকদের মিলনমেলায় সমস্বরে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় নির্বাহী কমিটির সভাপতি শিশু সাহিত্যিক ও অনুকাব্যের জনক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক (দন্তস রওশন খ্যাত) সাইদুজ্জামান রওশন। সেদিন সারাদেশ থেকে আগত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আত্মপ্রকাশ ঘটে ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ (বিএসসি) নামে একটি বৃহৎ সংগঠন। এদিন ৭ সদস্য বিশিষ্ট একটি চার্জ কমিটির মাধ্যমে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park