1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

চাঞ্চল্যকর চালক হত্যার ঘটনায় গ্রেফতার-৩, গাড়ি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্রাইভারকে হত্যা করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
তথ্য প্রযুক্তি মাধ্যমে এ ঘটনায় জড়িত ছিনতাইকারী কামরুলকে রবিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী  রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে অপর দুই ছিনতাইকারীকেগ্রেফতারকরা হয়েছে।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা ভূমি ও জরিপ অধিদপ্তর এর পাশের পুরাতন বিল্ডিং সচিবদের গাড়ী পার্কিং এর গ্যারেজ থেকে ঢাকা-মেট্রো-প-২৫-৪৭৭১ প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

ছিনতাইকারী মোঃ কামরুল বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে এবং ওমর হোসেন ওরফে বাবু গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়ার মনির হোসেনের ছেলে। অপর আসামি মুজাহিদুল ইসলাম কাউছার বেগমগঞ্জ উপজেলার মধুপুর এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।
গতকাল সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে  ছিনতাইকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো: আব্দুল বারী। তিনি জানান, চালকের সাথে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য গত ২৫ অক্টোবর শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় প্রাইভেট কারের চালক হানিফের লাশ উদ্ধার করে পুলিশ। ২৪ অক্টোবর রাতের কোন এক সময় চালক হানিফকে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত হানিফের বাড়ী লক্ষীপুর জেলায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park