1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম ভারপ্রাপ্ত সম্পাদক ডঃ মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় আমার দেশ পত্রিকার নির্ভীক সম্পাদক মাহমুদুর রহমান জেলে আটক থাকার মানে হলো, এ দেশ গণতন্ত্রের জন্য চরম হুমকির সম্মুক্ষিন। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অভিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

০২ অক্টোবর) বুধবার সকাল ১১.১০ ঘটিকার সময় সোনারগাঁও প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে সোনারগাঁ সকল সাংবাদিক সমাজ ও সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাসুদ শায়ানের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান মেম্বার।

বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলমগীর হোসেন, সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তার হোসেন মোল্লা, থানা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াসিন নোবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি এ ডি এম বাকের জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, মাহমুদুর রহমান মুক্তি পরিষদের আহবায়ক মাসুম মোল্লা, সেলিম রেজা, মো: মাসুদ, মো: সুমন, মো: সেলিম এবং আ: রাজ্জাক।

এসময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, বিএনপি নেতা হাজী বাসেদ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সমাজ কর্মী জহিরুল ইসলাম রাসেল, শাহিন, বাবু, সজিব, ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park