1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জে ঈদের দ্বিতীয় দিন মোটরসাইকেলে জামালপুর থেকে ঘুরতে এসে অন্তর নামে এক যুবক ও সঙ্গে থাকা আরেক নারী নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে প্রাণ হারিয়েছেন এই দুই জন।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক। নিহতদের মধ্যে একজন হলেন জামালপুর জেলার অন্তর নামে এক যুবক। তবে তার সঙ্গে থাকা নিহত নারীর এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস.এম সৌরভ হোসেন জানান, বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলের চালক ও সাথে থাকা এক নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় ঘাতক বাস এবং চালককে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park