1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে গাজাসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

র‌্যাব-১১ সিপিএসপি নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত হলো নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোহাম্মদ রিপন (৪০) ও একই গ্রামের আফসার উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৫)। গ্রেফতারের পর আসামীদেরকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-১১ এর ডিএডি/বিডি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, মঙ্গলবার রাত ৩ টায় মাদকদ্রব্যের একটি বড় চালান ক্রয় বিক্রয় হচ্চে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ নরসিংদীর চৌকস আভিযানিক দল চৈতনকান্দা গ্রামের মাদক বিক্রেতা রিপনের বিল্ডিং এর সামনে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেস্টা করে। তখন ফোর্সের সহায়তায় রিপন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তাদের থেকে উদ্ধার করা হয় ৩৪ কেজি গাঁজা যার বর্তমান মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে আড়াইহাজারসহ পাশবর্তী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park