1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন পরিচালিত মিউজিক্যাল ফিল্ম আত্মহারা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৬৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:

আসছে পবিত্র ঈদুল ফিতরে টাইগার মিডিয়ার ব‍্যানারে বিগ বাজেটের মিউজিক্যাল ফিল্ম আত্মহারা। মুন্সীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিএায়ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন ফাইকুজ্জামান ( সানি নভো), গানটি লিখেছেন লিটন ঘোষ জয়, গানটির সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন পার্থ মজুমদার, গানটির ভিডিও গল্প, চিএনাট‍্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা সূর্য আহমেদ মিঠুন।

চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিকাশ সাহ। গানটির মডেল হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আসফাক রানা ও জেবা জান্নাত, সানি নভো, রোমান হাসনাত।

গানটির সম্পর্কে সঙ্গীত শিল্পী সানি নভো বলেন, আমি গ‍্যারান্টি দিয়ে বলতে পারি আত্মহারা গানটি সব দিক থেকে সকল দর্শকের মন ছুঁয়ে যাবে এবং দর্শক শ্রোতা অল্প সময়ে একটি সিনেমা দেখবে।
আত্মহারা গানটি নিয়ে পরিচালক সূর্য আহমেদ মিঠুন এর সাথে কথা হলে তিনি বলেন, প্রতিটি কাজ একজন পরিচালকের কাছে সন্তানের মত। আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার।

সেই ধারাবাহিকতায় সম্পূর্ণ ছবির আদলে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রমের মধ‍্য দিয়ে নির্মান করেছি আত্মহারা গানটি। আশা দর্শক আসছে ঈদুল ফিতরে টাইগার মিডিয়ার ব‍্যানারে গানটি দেখে মুগ্ধ হবে এবং সবার ভালো লাগবে। আর দর্শকদের ভালো লাগলে আমাদের আত্মহারা পুরো টিমের স্বার্থকতা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park