1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ের আলমদীতে মসজিদ ঘেঁষে জোরপূর্বক কারখানা নির্মানের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

নিউজ ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলমদী গ্রামে মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ ঘেঁষে যুবদল নেতা পিয়ার আলীর পাওয়ারলুম নির্মাণ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত ২৮ মার্চ সোনারগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন। এ অভিযোগ কপি সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অনুলিপি প্রেরন করা হয়। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আলমদী গ্রামের ভূঁইয়া পাড়া এলাকায় মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ গত ৭ বছর আগে প্রতিষ্ঠিত হয়।

পরবর্তীতে মসজিদটি ৪ তলা বিশিষ্ঠ ভীত দিয়ে এক তলা নির্মাণ করা হয়। এ মসজিদটি ৪ তলায় ভীত থাকায় এখানে ভবিষ্যতে মাদ্রাসা চালুর পরিকল্পনা করেন এলাকাবাসী। বর্তমানে মসজিদে নামাজ আদায়, কিতাব তালিম, শিশুদের মক্তব চালু রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী খৈতারগাঁও গ্রামের বাসিন্দা ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পিয়ার আলী মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ারলুম নির্মাণ করেন। ফলে স্থানীয়দের নামাজ আদায়ে সমস্যার সম্মুখীন হবে বলে আশংকা করছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, মসজিদ ধর্মীয় স্থান। পার্শ্ববর্তী স্থানে পাওয়ার লুম নির্মাণ করা হলে শব্দ দূষণে মসজিদে নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হতে পারে। দ্রুত বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযুক্ত বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার সীমানা ঘেঁষে মসজিদ নির্মাণ করেছে স্থানীয়রা। তিনি পাওয়ার লুমের শেড নির্মাণ করে আরেকজনের কাছে ভাড়া দিয়েছেন। সেই ব্যাক্তি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেবেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ার লুম নির্মানের বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park