1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই প্রায় দশটি দোকান

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা গাউছিয়া এলাকায় ফার্নিচার পট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৩ মার্চ)  দুপুর দুইটার দিকে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফার্নিচার পট্রিতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে ফার্নিচার পট্রিতে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে  যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফার্নিচার পট্রিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের চেষ্টার পরও দশটি দোকান আগুনে পুড়ে ছাই।
আড়াইহাজার  ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল হাসান বলেন, ফার্নিচার পট্রিতে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেন আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পট্রির কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

উজ্জ্বল হোসেন মাসুম
নারায়ণগঞ্জ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park