1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে চলন্ত বাস থেকে টাইম বোমা উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পেয়েছে ওই বাসের সুপারভাইজার হাসান।

এতে পুরো বাসে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক। বাসটির চালক রুবেল জরুরী ভাবে বাসটি মৌচাক বাসস্ট্যান্ডের কাছে পাকিং করে বাসে থাকা সকল যাত্রীদের নামিয়ে দেন। পরে পুলিশের বিশেষ পরিসেবা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থালে পৌছে বাসটি ঘিরে রাখে এবং বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেয়।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।পরে রাত সোয়া ১২টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তটি উদ্ধার করে নিশ্চিত করে এটি একটি টাইম বোমা, শক্তিশালী ডিভাইস । উদ্ধারের পর রাত ১টার দিকে ডিভাইসটি নিষ্ক্রিয় করে।

বোমা সদৃশ বস্তু পাওয়া বাসটির সুপার সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন। পরবর্তী গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে থামিয়ে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গননা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগ সুপারভাইজার সামনে নিয়ে আসতে গিয়ে দেখতেন পান বোমা সদৃশ্য বস্তু রাখা। পরে সে ৯৯৯ এ কল দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে জানান, এ টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিলো। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিষ্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধিন রয়েছে। তদন্ত শেষে বিশদ কিছু জানানো যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park