1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বিজয় দিবসে দ্যা ইউ একাডেমির নতুন ওয়েবসাইট উন্মোচন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪২ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

ওয়েবসাইট উন্মুক্ত করলো দেশের অন্যতম অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম দ্যা ইউ একাডেমি। এখন থেকে www.theuacademy.com ওয়েবসাইটি ব্যবহারের দ্বারা সহজেই শিক্ষামূলক প্লাটফর্মটির সুবিধা পাওয়া যাবে।চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই অনলাইন শিক্ষামূলক প্লাটফর্মটি।

গতকাল ১৬ (ডিসেম্বর) বিজয় দিবসে সন্ধ্যা ৭টায় দ্যা ইউ একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজে ওয়েবসাইট উন্মোচন পর্বটি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্যা ইউ একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো: শোয়েব আলম উচ্ছ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বি এম এম বারী এবং প্রতিষ্ঠানটির অন্য সহ-প্রতিষ্ঠাতা ও গণিত প্রশিক্ষক মো:ইমরান হোসেন। সরাসরি সম্প্রচারে তারা সুবিধা পেতে আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইটির খুঁটিনাটি ও সেবাপ্রাপ্তির বিষয়গুলো হাতেকলমে দেখিয়ে দেয়ার পাশাপাশি দ্যা ইউ-একাডেমির অন্য শিক্ষকমন্ডলীর পরিচয় তুলে ধরেন । আপাতত উচ্চমাধ্যমিক একাডেমিক পর্যায়ের সুবিধা পাওয়া গেলেও, পরবর্তীতে পর্যায়ক্রমে মাধ্যমিক, জেএসসি সহ আরও কার্যকরী বিষয়ে শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হবে দ্যা ইউ একাডেমি। তারা এও জানান যে খুব শীঘ্রই পাওয়া যাবে দ্যা ইউ-একাডেমি ওয়েব অ্যাপ সুবিধা।

দ্যা ইউ একাডেমির এ সরাসরি ফেসবুক সম্প্রচারের পোস্টটিতে প্লাটফর্মটির শিক্ষার্থী ও শোভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও শুভকামনা জানায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park