1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জ কাঁচপুরে এলসন গ্রুপকে খাদ্য অধিদপ্তরের জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

বাংলা কথা ডেস্ক:-

শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার ৯ই, অক্টোবর দুপুরে উপজেলার কাঁচপুরে বিসিক শিল্পনগরী এলাকায় এলসন গ্রুপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এখানে অভিযানটি পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকোলেট উৎপাদন হয়ে আসছিল। এ ছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদের ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তা ছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানির উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরনের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে একটি টিম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park