1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

কাঁচপুর হাইওয়ে থানাকে ম্যানেজ করে মহাসড়কে অবাধে চলছে অবৈধ মিশুক ও সিএনজি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :  নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার অধিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাদে চলছে অবৈধ যানবাহন। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মহাসড়কে দাবরিয়ে বেড়াচ্ছে ফিটনেসবীহন বিভিন্ন যাত্রীবাহী বাস। হাইওয়ে পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে এসব বাহন চলছে উল্টো পথে। এতে মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে যাত্রীসাধারণ। পকেট ভারি হচ্ছে চাঁদাবাজ ও ওসি রেজাউল হকের।
পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মদনপুরে চাঁদাবাজি দীর্ঘদিন ধরেই চলে আসছে। তবে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক মহলের পাশাপাশি যোগ হয়েছে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি। ওসি অদল বদল হলেও চাঁদাবাজি চলে বহাল তবিয়তে। হাইওয়ে পুলিশকে নিয়মিত মাসোহারা না দিয়ে মহাসড়কে গাড়ি চলানো যায়না। কাগজপত্র ঠিক থাকলেও গাড়ি আটক করে ডাম্পিং ও টানতে হয় মামলার গ্লানি। মাসোহারা দিলে কাগজপত্র ঠিক না থাকলেও পুলিশ গাড়ি ধরেনা। বিভিন্ন সেক্টর থেকে মাসে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকা মাসোহারা পাচ্ছে শুধু কাঁচপুর থানার ওসি।
সরেজমিনে দেখা গেছে, কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্নসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে তুলা হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা,ইজিবাইক, লেগুনা স্ট্যান্ড ও ফুটপাত। মহাসড়কে নির্বেগ্নে চলাচল করছে, ফিটনেসবীহিন লক্কড়-ঝক্কড় যাত্রীবাহি বাস। অসংখ্য গাড়ির নেই রুটপারমিট। তিন চাকার গাড়ি চলছে উল্টা পাল্টাভাবে। দিনেও বিনা বাধায় চলছে মাটিবাহী ট্রাক। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এছাড়াও কাঁচপুরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গড়ে তুলা হয়েছে ফুটপাত। এসব ফুটপাত থেকে হাইওয়ে পুলিশ পাচ্ছে মোটা অংকের মাসোহরা। কাঁচপুর হাইওয়ে থানার পাশেই একটি সংগঠনের নামে মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানায়, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে নিয়মিত চাঁদা দিয়ে মহাসড়কে গাড়ি চালাচ্ছি। চাঁদা নিয়েও পুলিশ রেকার ও ডাম্পিং করে আড়াইহাজার টাকা বিল আদায় করায় ক্ষোভ প্রকাশ করেন ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চালকরা।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক মাসোহারা প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, মহাসড়কে চলাচলকারী থ্রি-হুইলার আটক করে মামলা দিচ্ছি। চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আটক করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park