1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮২ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। শতাধিক মোটরসাইকেল এবং হাজারো আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকার পানাম ফুড পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি লাঙ্গলবন্দ ব্রিজের ইউ-টার্ন এলাকা হয়ে মেঘনা সেতু অতিক্রম করে পুনরায় ইউ-টার্ন নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়।
আকাশি-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা, ব্যানার এবং রঙিন ধোঁয়ার আবহে পুরো মহাসড়ক যেন রূপ নেয় এক উৎসবের মঞ্চে। শোভাযাত্রাজুড়ে ছিল বাঁশির শব্দ, বিভিন্ন স্লোগান, নাচ-গান এবং সমর্থকদের উচ্ছ্বাস। এতে অংশগ্রহণকারী হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতি পথচারী ও স্থানীয়দের নজর কাড়ে।
আয়োজকরা জানান, সোনারগাঁও উপজেলা আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমেই সমর্থকদের একত্রিত করা সম্ভব হয়েছে। এতে বিভিন্ন বয়সী সমর্থকদের পাশাপাশি খুদে ভক্তরাও আর্জেন্টিনার জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজকদের ভাষ্য, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি আমাদের ভালোবাসা ও আবেআগগের বহিঃপ্রকাশ ঘটাতেই এই আয়োজন। সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ফুটবলপ্রেমীদের এমন মিলনমেলা সোনারগাঁয়ে এক ভিন্নমাত্রার আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park