1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নির্বাচনী বার্তা নিয়ে মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফ উদ্দিনের উদ্যোগে এক বিশাল ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৫ জুন (শুক্রবার) বাদ জুমা মোগড়াপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড, ৫৬টি গ্রাম এবং অসংখ্য পাড়া-মহল্লার প্রায় সহস্রাধিক দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা এই মিলনমেলায় অংশ নেন। চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন অনুষ্ঠানে আগত সর্বস্তরের মানুষের সাথে ঈদ পরবর্তী কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য দুপুরের প্রীতিভোজের আয়োজন করা হয়।

সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলে প্রিন্সিপাল কামাল হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলী নুর হোসেন, সমাজসেবক মাহবুবুর রহমান মামুন মাস্টার, মো. মহসিন মিয়া,  সুফি সেলিম সাহেব এবং হাজী মো. বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের উন্মুক্ত মঞ্চে প্রতিটি ওয়ার্ড থেকে আসা সাধারণ ভোটার ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত ব্যক্ত করেন। স্থানীয় যুবসমাজ ও সাধারণ জনগণ তাদের নিজ নিজ এলাকার নানা সমস্যা ও দাবির কথা প্রধান অতিথির সামনে তুলে ধরেন। বক্তারা এলাকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের ভয়াবহতা দূরীকরণ এবং বিশেষ করে ‘চৈতি কম্পোজিট’-এর বিষাক্ত বর্জ্যের পানির কারণে সৃষ্ট পরিবেশ দূষণের মারাত্মক চিত্র আশরাফ উদ্দিনের কাছে তুলে ধরে এর স্থায়ী প্রতিকার দাবি করেন।

নির্বাচিত না হলেও পাশে থাকব, মাদকের সাথে আপোষ নেই। জনগণের বিভিন্ন প্রশ্নের জবাবে আবেগঘন বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন বলেন, মহান আল্লাহর দয়ায় এবং আপনাদের দোয়ার বরকতে আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি আপনাদের প্রতিটি সমস্যা আপনাদের সাথে নিয়েই সমাধান করব, ইনশাআল্লাহ। আমি কোনো দল করি না, আমি কেবলই সাধারণ জনগণের সেবক হতে চাই।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, যদি কোনো কারণে আপনারা আমাকে নির্বাচিত নাও করেন, তাহলেও আমার কোনো ক্ষোভ থাকবে না। আমি শুধু আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। তবে আমি আপনাদের মাঝে কথা দিয়ে গেলাম সারা জীবন আপনাদের পাশে থাকব এবং মাদকের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। মাদকের সাথে আমার কোনো আপোষ নাই।মাদকমুক্ত সমাজ ও আধুনিক ইউনিয়ন গড়ার এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় উপস্থিত হাজারো মানুষ করতালির মাধ্যমে আশরাফ উদ্দিনকে সাধুবাদ জানান এবং আগামী নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park