1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু রামিসাসহ দেশের সকল শিশু-কিশোর হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে “সোনারগাঁ উপজেলা খেলাঘর” শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা খেলাঘরের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর মোঃ শাহআলম, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শংকর প্রকাশ, সংগঠক কাজী নাজমুল ইসলাম লিটু এবং ভূবনডাঙ্গা খেলাঘর আসরের আহ্বায়ক হাসি আলম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা খেলাঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজল বনিক, সাংবাদিক মোঃ নুর নবী জনি, সুলতানা রাজিয়া, মিলন হোসেন অপূর্ব, আলেয়া আক্তার, আলেয়া আক্তার নিতু, শিখা মনি-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিসার সঙ্গে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে বক্তারা আরও বলেন, আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তা ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park