1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২ কর্মী; ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মী দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় আকস্মিক এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কর্মীদের সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দুপুরের খাবার পরিবেশন চলছিল। কেউ খাবার নিচ্ছিলেন, আবার কেউ লাইনে অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ক্যান্টিনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কাঁচের দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে যায় এবং আগুনের তাপে ভেতরে থাকা কর্মীরা দগ্ধ হন।

দগ্ধদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে যান নিরাপত্তারক্ষী ও অন্যান্য কর্মীরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।দগ্ধ ব্যক্তিরা হলেন, বদরুল হায়দার (৫০), সাইফুল ইসলাম (৩০), রমিজুল (৪৫), কাওসার (৩০), মনির হোসেন (৪৫), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গণি (৩০), আল আমিন (৩০), নাজমুল আলম খান (৪০), শঙ্কর (২৫) ও আমির হোসেন (২৫)।চিকিৎসকদের বরাতে জানা গেছে, আমির হোসেন, কাওসার, শঙ্কর, আল আমিন ও নাজমুল আলম খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park