1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নাসিক ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী গাজী সাইফুল ইসলাম শাকিল দোয়া ও সমর্থন চান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

সূর্য আহমেদ মিঠুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ব্যবসায়ী গাজী সাইফুল ইসলাম শাকিল। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আমার নিজের ঘরের মতো। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-ভালোবাসা ও সংগ্রাম আমার হৃদয়ের সাথে জড়িয়ে আছে।

তিনি আরও বলেন, সমাজের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তার এই সিদ্ধান্ত। সবার ভালোবাসা ও দোয়া থাকলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে চান এবং একটি সুন্দর, সুস্থ ও শান্তিময় সমাজ গড়ে তুলতে কাজ করবেন।

শাকিল জানান, তিনি ৮ নম্বর ওয়ার্ডকে সারা দেশের মধ্যে একটি আদর্শ ও উদাহরণ হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি সবার সম্মিলিত অংশগ্রহণে কাজ করার আহ্বান জানান।

তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি, তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, আমি ক্ষমতা চাই না, চাই আপনাদের আস্থা, ভালোবাসা ও দোয়া। একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে নয়, মানুষের মুখের হাসি দিয়েই পরিমাপ করা হয়।

শেষে গাজী সাইফুল ইসলাম শাকিল ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park