1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে “ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্ট” এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্ট” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) মোগরাপাড়া চৌরাস্তা (বার্গার কুইন) এর গল্লি দিয়ে কাচাবাজার রাস্তায়, হাজেরা প্লাজার নিচ তলায় ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মাসুদ। এ সময় ব্রাইট কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন মাসুম উপস্থিত সকলের কাছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে মোগরাপাড়া ব্যাচ-২০০৩ এর আরিফ শাকিল, সাইফুল শাকিল, মোঃ জাকারিয়া ও রাজিবুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও জিআর ব্যাচ-২০০৪ এর নজরুল ইসলাম, ফয়সল আহমেদ ও সাইদুর রহমান রবিন অনুষ্ঠানে অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহাদুল ইসলাম, কাওসারুল মামুন রাজু, মোক্তার হোসেন, জাহাঙ্গীর শিকদার, তরিকুল ইসলাম, মোঃ মিঠু, শফিকুজ্জামান বাচ্চু, ইমরান হোসেন, মোঃ রিপন ও মোঃ শরীফ। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আবু সাইদ, মোঃ মোস্তফা ও মোঃ আবির।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রতিস দাস, নাহিয়ান, প্রদীপ, কৃষ্ণা, সামির, ইয়াসফি ও মাসফি।
ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্টে এক ছাদের নিচে আধুনিক অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হবে। এখানে ফটোকপি, ছবি তোলা ও ছবি থেকে ছবি, কম্পোজ, জমির খাজনার আবেদন, বিভিন্ন সরকারি ভাতার আবেদন, চাকরির আবেদন, স্কুল-কলেজে ভর্তির আবেদন, সার্টিফিকেট সংশোধন, লেমিনেটিংসহ বিভিন্ন অনলাইন সেবা পাওয়া যাবে।

এছাড়া নতুন ভোটার আইডি কার্ডের আবেদন ও সংশোধন, নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন, পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, জমি খারিজের আবেদনসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রদান করা হবে। একই সঙ্গে এখানে কম্পিউটার প্রশিক্ষণ, গেঞ্জি ও মগ প্রিন্টিং, কম্পিউটার সার্ভিসিং, নতুন ও পুরাতন কম্পিউটার ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন কম্পিউটার পার্টসও পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন মাসুম জানান, আধুনিক অনলাইন যুগের বিভিন্ন প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park