1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে আরজেএফ’র অভিষেক, সংবর্ধনা ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটায় শুরু হয়।
অনুষ্ঠানটি সোনারগাঁয়ের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ-এর চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আতাউর রহমান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান ইমাম ও খতীব চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ।

অনুষ্ঠানে আরজেএফ এর অর্থ সম্পাদক হাকিম হারুনুর রশিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সভাপতি
সাংবাদিক ফাহাদুল ইসলামের সভাপতিত্বে ও আরজেএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল হোসেন মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ দিগন্ত, ভেন্ডার মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার, মাজহারুল ইসলাম মানিক মেম্বার, আবু জাহের মেম্বার, অব: সেনা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, এডভোকেট ইমরান হোসেন রবিন, গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ করিম, মঈন আল হাসান, মো: শাহজালাল, মোক্তার হোসেন, মো: মাসুদ, খায়রুল আলম খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আরজেএফ এর অভিষেক সদস্যবৃন্দ মোঃ তারেক, মোঃ শামীম, মোঃ আবুল কালাম, মোঃ সুজন এবং মোসা রিয়া। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়। কিছু শিরোনাম তৈরি করে দাও।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park