1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে দিনদুপুরে ছিনতাই চেষ্টা, গণপিটুনির পর মিললো পিস্তল ও গুলি

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

আড়াইহাজার উপজেলায় ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে আনুমানিক ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। এ সময় রিকশাচালক চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা নিজেদের কাছে থাকা পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি ডোবায় ফেলে দেওয়া পিস্তল উদ্ধারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় পানি সেচে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি ওই সড়কে ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে নিয়মিত টহল ও নজরদারি জোরদারের কথা জানিয়ে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park